জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, জাতীয় পোল্ট্রি খাতকে টেকসই, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করতে এই নীতিমালা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দেশের প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত, যার প্রায় ৪০ শতাংশ নারী। ফলে এই খাত নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, পোল্ট্রি খাত বর্তমানে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান প্রায় ২ শতাংশ। প্রতিবছর গড় প্রবৃদ্ধি ৩ শতাংশের বেশি, যা সাম্প্রতিক সময়ে প্রায় ৩.৯ শতাংশে পৌঁছেছে।
সভায় জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে পোল্ট্রি খাতে বড় খামারগুলোর আধিপত্য বাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা অনেক ক্ষেত্রে লোকসানের মুখে পড়ছেন। বাজারে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ছে। নতুন এই নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র খামারিদের স্বার্থ সুরক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
খসড়া নীতিমালায় মোট ১২টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম- পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ন্ত্রণ, ইমার্জিং ও রি-ইমার্জিং রোগ শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার, খাতজুড়ে সারভেলেন্স ব্যবস্থা শক্তিশালী করা, ওষুধের মান নিয়ন্ত্রণ ও কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র খামারিরা হারভেস্টের সময় পণ্য সংরক্ষণের সুবিধা পাবেন এবং বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে যাওয়ার ঝুঁকি কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)