তিন দিনে যমুনার পানি বেড়েছে ৭২ সেন্টিমিটার
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ রবি’ ১৩৯১ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
টানা কয়েকদিনের বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত তিনদিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৭২ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ৭৪ সেন্টিমিটার বেড়েছে।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.৯৪ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার এক.৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২.৯০ মিটার)। এই পয়েন্টে রোববার (২৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪২ সেন্টিমিটার।
অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে সমতল রেকর্ড করা হয়েছে ১২.৬০ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার দুই.২০ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। এই পয়েন্টে রোববার (২৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, কয়েকদিন ধরে উজানে কিছু বৃষ্টি হওয়ায় যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দু-তিনদিন বাড়তে পারে। তবে পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। এ বছর আর বন্যার সম্ভাবনা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)