তিন দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন।
একই মামলার আসামি হিসেবে ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুল, ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।
রিমান্ড শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীরা। তারা আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাবের হাতে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ মেহেরপুরে একাধিক হত্যা ও অন্যান্য মামলা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।