পুলিশের কাছ থেকে অপহরণ মামলার আসামি ছিনিয়ে নিলো স্বজনরা
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
হরিপুর উপজেলায় পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। একটি অপহরণ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা সুমনকে গ্রেপ্তার করেছিল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাতে সিআইডির পাঁচ সদস্যের একটি দল উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দীনের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। এরপর একটি মাইক্রোবাসে নিয়ে ফেরার পথে বনগাঁও বাজারে সুমনের স্বজন ও এলাকাবাসী পুলিশের গাড়ি থামায় এবং বাকবিত-া শুরু করে।
'এক পর্যায়ে আরও লোকজন জড়ো হলে তারা গাড়ি ভাঙচুর করে এবং চালককে মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়। বিষয়টি জানার পর থানা পুলিশের একটি দল সিআইডি সদস্যদের উদ্ধার করে,' বলেন তিনি।
সূত্র জানিয়েছে, গত বছরের ২৪ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভা-ারা গ্রামের এক কিশোরী অপহরণ হয়। পরিবারের সদস্যরা ওই দিনই সুমনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
শুরুতে মামলাটি রাণীশংকৈল থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে তদন্তের ভার পায় সিআইডি।
সিআইডির সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী বলেছে, রাণীশংকৈল থানার উপপরিদর্শক নাদিরুল মুরাদ মামলাটি তদন্ত করে গত বছরের ২৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। সেখানে সুমন ও অন্যদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বাদী আপত্তি জানালে আদালত সিআইডিকে মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)