মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।
স্বচক্ষে দেখা কিছু কথা:

তিনি এমন এক শান মুবারক প্রকাশ করেন যার সূক্ষ্মতা উপলব্ধি করতে গিয়ে একটি উক্তি মনে পড়ে গেলো....

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, সকাল ৫:৫৬
তিনি এমন এক শান মুবারক প্রকাশ করেন যার সূক্ষ্মতা উপলব্ধি করতে গিয়ে একটি উক্তি মনে পড়ে গেলো....
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যখন মেয়েদের মাদরাসার ভিতরে রান্নার ব্যবস্থা করেন তখন তিনি প্রথমে কিভাবে রান্না করতে হবে, কতটুকু গোশতে কি পরিমাণ মসলা দিতে হবে তা উনার মহাসম্মানিত হাত মুবারকে সবাইকে সব দেখিয়ে, শিখিয়ে দিয়েছেন। যেদিন প্রথম তিনি রান্না বসানোর জন্য রান্নাঘরে তাশরীফ মুবারক এনেছেন তখন সেখানে আমরা চার-পাঁচ জন সবাই খুব খুশি ছিলাম কারণ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাদেরকে রান্না শেখাবেন। প্রথমে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি একটি বড় হাড়িতে মুরগী বসালেন। সেখানে মুরগীর পিস ছিল প্রায় ১২০টি। তিনি পরিমাণ মত মসলা দিচ্ছেন আর বলছেন, “তোমরাও এভাবে দিবে”। এরপর আরেকটি হাড়ি বসানোর প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয় পাতিল বসানোর ফাঁকে ফাঁকে প্রথম পাতিল নাড়া দিচ্ছেন। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলাম এতো গরম রান্নাঘর! অথচ তিনি সে দিকে মোটেও ভ্রুক্ষেপ করেননি, তিনি একাগ্রচিত্তে রান্না করছেন। এদিকে প্রথম হাড়ির মুরগী রান্না প্রায় হয়ে আসছে। তারপর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সবাইকে একটু একটু করে চেখে দেখার জন্য দিচ্ছেন সব ঠিক আছে কিনা। আমাকে বললেন, “মিলি তুমি দেখ সব ঠিক আছে কিনা”। আমি লবণ চেখে দেখি একেবারে পরিমাণমত সব ঠিক হয়েছে। তারপর বললেন, “এবার বল দ্বিতীয় পাতিলের কি অবস্থা”? আমি চেখে দেখি দ্বিতীয় পাতিলেও প্রথম পাতিলের মত সব ঠিক হয়েছে। আমি খুব অবাক হয়ে গেলাম!!! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি কিন্তু একবারও চেখে দেখেননি। অল্প রান্না হলে এককথা ছিল, এখানে এতোগুলো মুরগী!!! উনার পরিমাপ কত সূক্ষ্ম! হঠাৎ করে এতো লোকের জন্য রান্না হাতে নিয়েও উনার দেয়া সব কিছুর পরিমাণ ছিলো একদম যথাযথ। এছাড়া বিভিন্ন সময় রান্না করতে গিয়ে দেখা যায় হয়তো একটা সবজি দিয়েই বিভিন্ন রকমের তরকারি রান্না হচ্ছে। যেমন কদু দিয়ে তরকারি হচ্ছে আবার এর খোসা/ছিলকা দিয়ে মজাদার ভাজি, বীচি দিয়ে ভর্তা করা হচ্ছে। কুমড়া থেকেও তরকারি হচ্ছে, এর ছিলকা থেকে ভর্তা হচ্ছে। এমন আরো অনেক সবজি থেকে ভিন্ন ভিন্ন রকমের সুস্বাদু খাবার রান্না হচ্ছে। এতে খাবারে ভিন্নতা আসার কারণে মজা করে সবাই খাচ্ছে আবার কোনো কিছু না ফেলে সেটাকে কাজে লাগানোতে বরকতও হচ্ছে। আর এইসবই হচ্ছে উনার মুবারক তত্ত্বাবধানে।
ছোট বড় সকলের কথা চিন্তা করে পরিমিত মসলার ব্যবহার, খাবারে বৈচিত্র, রুচিশীলতা এবং সর্বোচ্চ পরিমাণ অপচয় এড়িয়ে স্বাস্থ্যকর অসাধারণ রন্ধনশৈলীর মাধ্যমে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি এমন এক শান মুবারক প্রকাশ করেন যার সূক্ষ্মতা উপলব্ধি করতে গিয়ে একটি উক্তি মনে পড়ে গেলো.... “তিনি কেমন রসূল! বাজারে যান খাদ্য খান!” তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাক্বামাত মুবারক সম্পর্কে বেখবর অবুঝ থাকার কারণেই এমন উক্তি করতো। কিন্তু তিনি তো কোনো কিছুরই মুহতাজ নন, তবে সাধারণ সকলের জন্য তিনি উত্তম আদর্শ বলেই এমন করতেন। ঠিক একইভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিও সকল নারীসহ সকলের জন্য উত্তম আদর্শ রূপেই আগমন করেছেন। তাই ঘরগৃহস্থালী রান্নাবান্না এ সকলের মধ্যে যদিও এক স্বাভাবিকত্ব বিরাজ করে কিন্তু যারা পাশে থাকে কেবল তারাই মহান আল্লাহ পাক উনার সাথে নিসবতের কারণে উনার কাজ ও ফিকিরের যে সূক্ষ্মতা তা কিছুটা অনুধাবন করতে সক্ষম হয়।
-সাইয়্যিদাহ রহিমা আহমাদ মিলি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ১৫ ঘণ্টা আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১৫ ঘণ্টা আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৫ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৬ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৬ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬