তিতুমীরের শিক্ষার্থীদের দাবি পূরণে অনেক কিছু করা সম্ভব নয় -উপদেষ্টা নাহিদ
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তাদের দাবি পূরণে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে অনেক কিছু করে ওঠা সম্ভব নয়। তবে আগামীতে ভালো কিছু হবে বলে প্রত্যাশা করি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
নাহিদ বলেন, তাদের (তিতুমীর শিক্ষার্থীদের) শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক ও দায়িত্বশীল। তবে এই মুহূর্তে হয়তো অনেক কিছুই করা সম্ভব না। জনভোগান্তির বিষয়টি সবাইকে মাথায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে নাহিদ বলেন, ‘আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’
এ সময় সাত কলেজের বিষয়ে উপদেষ্টা বলেন, সাত কলেজ দীর্ঘদিন ধরে জটিল সমস্যায় পরিণত হয়েছিল। অন্তর্র্বতী সরকার এ সমস্যা সমাধান করতে সচেষ্ট আছে।
নাহিদ বলেন, শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছিল তখন মানুষ কিন্তু তাদের সমর্থন করেছিল। আমরা যেকোনো দাবির বিষয় ইতিবাচকভাবে দেখছি। যতটুকু যৌক্তিক, এ সময় বাস্তবায় সম্ভব, তা চেষ্টা করছি।
সাত কলেজের সমস্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে উপদেষ্টা নাহিদ বলেন, বিগত সময়ে একটা শিক্ষাবিষয়ক ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর জীবনের ওপর প্রভাব পড়েছে। অন্তর্র্বতী সরকার প্রথম থেকেই সাত কলেজের সমস্যাটা সমাধান করতে সচেষ্ট। সেখানে প্রত্যেকটা কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। সেটি হয়তো একটা ইতিবাচক সমাধানের দিকে যাবে, সেই প্রক্রিয়া চলমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।