বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান
ঢাবি সংবাদদাতা:
অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ দেয়া হয় গত শনিবার (১ ফেব্রুয়ারি)। সেখানে পুরস্কারপ্রাপ্তদের অতিথিদের পেছনে দাঁড় করিয়ে রেখে তোলা ছবি নিয়ে অনলাইনে সমালোচনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন পুরস্কারপ্রাপ্ত একজন লেখক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, ‘বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবো নাকি? তাদের আদব-কায়দা যদি না থাকে, আমরা কী করবো?’
গত রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সলিমুল্লাহ খান বলেন, লোকজন বলছেন আপনি পুরস্কার নিলেন কেন? আরে... পুরস্কার নেয়ার পরেই তো বেইজ্জতটা করছে। বাংলা একাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছেন। আমাকে জিজ্ঞেস করছেন ছাত্রদের সামনে বসিয়ে আপনারা পেছনে দাঁড়িয়ে ছিলেন কেন? আমি বলেছি, তারা ক্ষমতার প্রতীক হিসেবে বসেছে। এখানেও দাসত্বের অবসান করতে হবে। দাসত্বের অবসান করতে হলে সবাইকে এক করতে হবে। সবাই যদি আমরা সমান না হই, তাহলে আমরা এক হবো না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।