তাড়াশে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদাদতা:
তাড়াশ উপজেলায় ফসলের মাঠ জুড়ে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। চারদিকে সরিষা ফুলের হলুদের সমারোহ। যেদিকে তাকাই মনে হয় যেন হলুদ চাদরে ঢেকে আছে ফসলের মাঠ। মৌচাষীরাও ব্যস্ত হয়ে পড়েছেন সরিষা ফুলের মধু সংগ্রহে। এবার সরিষার ভালো চাষ হওয়ায় মধু আহরণও ভালো হচ্ছে বলে জানিয়েছেন মৌচাষিরা।
তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় প্রায় শতাধিক মৌচাষি ৭ হাজার ৭১৫টি মৌ-বক্সের মাধ্যমে মধু সংগ্রহ করছেন। উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৫ হাজার ৭২৫ কেজি (৫১ মেক্টিক টন)। এছাড়া ৮ হাজার হেক্টর সরিষা জমিতে মৌ-বক্স বসানো হয়েছে।
মৌচাষি জিল্লুর রহমান জানান, সরিষা চাষ ভালো হওয়ায় মধু উৎপাদনও ভালো হচ্ছে। এছাড়া ভালো দাম পাওয়ায় মৌচাষিরাও দাম পাচ্ছেন বেশি। প্রতিকেজি মধু বিক্রি সাড়ে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা করে।
সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা মৌচাষি আব্দুল আলিম জানান, কাঠের বাক্সের ভেতরে মোম দিয়ে তৈরি ছয় থেকে সাতটি ফ্রেমে রাখা হয় একটি রানি মৌমাছি। রানির আকর্ষণে পুরুষ মৌমাছিরা সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে সেই ফ্রেমে জমা করে। পরে মৌ-বক্স থেকে মধু সংগ্রহ করা হয়।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার শমিষ্ঠা সেন গুপ্তা জানায়, প্রতি বছর চলনবিল এলাকায় দেশের বিভিন্ন জেলা থেকে মৌচাষিরা আসেন। তাদের সংগৃহীত মধু পাইকাররা কিনে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেন। সরিষা ফুল থেকে সংগ্রহ করা মধু শুধু স্থানীয় চাহিদা মেটাচ্ছে না, বিদেশেও এর চাহিদা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)