কনকনে শীতে জবুথবু সারাদেশ:
কুয়াশায় মৃত্যুফাঁদ সড়ক ও নৌপথে
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চলমান শীতের তীব্রতা আর ঘন কুয়াশার কারণে সারা দেশে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আরও কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা জানিয়েছেন, ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার প্রভাবে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচলে বিঘœ ঘটছে, বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত। শীতবস্ত্রের অভাবে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়েছে। সড়ক, নৌপথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় ২৮ ডিসেম্বর ভোরে দুই লরির সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী একটি লরিকে পেছনে থাকা আরেকটি লরি ধাক্কা দেয়। এতে পেছনের লরির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। ভাঙ্গা-খুলনা মহাসড়কের ফরিদপুরে মুনসরাবাদ এলাকায় ২৭ ডিসেম্বর সকালে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ বলছে, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনসহ তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
চাঁদপুরের মেঘনা নদীতে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে গত ২৫ ডিসেম্বর রাতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। নৌ-পুলিশ বলছে, এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে আসছিল। ঘন কুয়াশার মধ্যে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। শুধু এই তিনটি ঘটনাই নয়, ঘন কুয়াশার কারণে দেশের সড়ক ও নৌপথে এমন ঘটনা অহরহ ঘটছে। হচ্ছে প্রাণহানিও।
এ অবস্থায় ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কয়েকটি নির্দেশনা জারি করেছে বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ। এর মধ্যে রয়েছে ধীরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানো; অতিরিক্ত গতি, ওভারটেকিং ও হঠাৎ লেন পরিবর্তন না করা; নির্ধারিত ফগ লাইটের ব্যবহার; নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি থামানো; রাস্তার মাঝখানে গাড়ি না থামানো এবং পার্কিংয়ের সময় নির্ধারিত লাইটের ব্যবহার ইত্যাদি। ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে গেলে নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করছে কর্তৃপক্ষ।
হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলাম বলেন, যানবাহনগুলোর মালিক ও শ্রমিকদের অতিরিক্ত গতি কমানো, গাড়িতে নির্ধারিত ফগ লাইট ব্যবহারসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












