তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়া রাষ্ট্রপতি -মেজর আখতারুজ্জামান
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন এক প্রেক্ষাপটে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান সম্প্রতি এক অনলাইন টকশোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, আর খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি।
বেগম জিয়ার দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন, বেগম জিয়ার দেশে ফেরাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফিরে আসা তো স্বাভাবিক। উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য। এখন দেশে ফিরেছেন মানেই রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে? এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে, তাতে তিনি রাষ্ট্রপতি হবেন। আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এখানে তো কোনো জটিল অঙ্ক নেই। এটা রকেট সায়েন্স না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।