তারেক রহমান বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল ইছনাইনলি আযীম (সোমবার) জাতীয় জাদুঘরের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি। শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সবার ঐক্যবদ্ধতায় স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।
ফখরুল আরও বলেন, আমরা কি চেয়েছিলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা চাঁদাবাজি করবে? যদি এমন হয়, তাহলে ভবিষ্যৎ কী? গোটা দেশ তরুণদের দিকে তাকিয়ে আছে। মানুষ শেখ হাসিনার পতনের অপেক্ষায় আছে। কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে দেশ আবার গড়ে উঠবে। বর্তমান পরিস্থিতি ফ্যাসিবাদীদের সুযোগ করে দিচ্ছে।
বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না, এক বছর হয়ে গেল। যারা প্রকাশ্যে হত্যা করল, তাদের কেন গ্রেফতার করা হলো না?
সংস্কারের বিষয়ে বিএনপির সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের তরফে সংস্কারে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করা হলেও দেশের মানুষ লড়াই করতে জানে। দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছে। তারেক রহমান চেষ্টা করছেন, কিভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।