আগামী নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।
গতকাল ইয়াওমুল ইছনাইনলি আযীম (সোমবার) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা এসময় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দিক নির্দেশনা দেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।