তারেক রহমান ও বিএনপিকে ঘিরেই কূটনৈতিক হিসাব-নিকাশ করছে ভারত
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০০৪ সালের দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে যার প্রতি দীর্ঘ অবিশ্বাস গড়ে উঠেছিল, সেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকেই ঘিরে এখন কূটনৈতিক হিসাব-নিকাশ চালাচ্ছে ভারত।
গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমলেও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক হবেÍএমন আভাস এখনো নেই। তাই নতুন বাস্তবতায় ভারত এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায়।
দ্রুত ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নয়াদিল্লি এখন বিএনপিকে ভবিষ্যৎ সরকার হিসেবে বিবেচনায় নিয়ে কূটনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাস করছে। সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বিএনপির মধ্যে অতীতের বৈরী সম্পর্কের প্রকাশ তেমন দেখা যাচ্ছে না। বিশেষ করে ২০০৪ সালের দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় যে গভীর অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়েছিল, তা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে ভারত।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাতেও প্রস্তুত নয়াদিল্লি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, কূটনৈতিক সম্পর্ক কোনো একদিকে বা কোনো এক বিষয়ে আটকে থাকে না। এ সম্পর্কের বিচার হয় জাতীয় স্বার্থের বিবেচনায়। ভারত একটি বড় দেশ। শেখ হাসিনা বা আওয়ামী লীগকেন্দ্রিক তাদের যে কূটনীতি তা ব্যর্থ হয়েছে, সেটা তারা উপলব্ধি করছে।
‘অতীতের বিষয়ে বিএনপিও হয়তো তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই তো একটা অবস্থান তৈরি হয়, এখানেও সেটাই হয়েছে’ বলেন তিনি।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু, সীমান্ত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ ঘিরে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে। এই টানাপোড়েনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিতে দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান আটক হওয়ার ঘটনা।
ভারতের তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন, ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে। অন্যথায় এ অস্ত্রগুলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য পাঠানো হচ্ছিল। ঘটনাটি ভারতের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল।
কিন্তু রাজনৈতিক বক্তব্য যাই হোক, এ ঘটনার পর থেকেই নয়াদিল্লি বিএনপি সরকারের প্রতি গভীর সন্দেহ এবং অবিশ্বাস পোষণ করতে শুরু করে। এর জেরে ভারতের দৃষ্টিতে বিএনপি হয়ে ওঠে একটি অনির্ভরযোগ্য রাজনৈতিক দল।
বিএনপিকে নিয়ে ভারতের উদ্বেগের আরেকটি কারণ হিসেবে তাদের তৎকালীন জোটসঙ্গী জামাত ও অন্যান্য ইসলামপন্থি শরিক দলগুলোকে মনে করা হয়। নয়াদিল্লি এসব দলকে কট্টরপন্থি মনে করত, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করত দেশটি।
এ বিষয়ে অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, জামাতকে বাইপাস করার জন্য তারা (ভারত) বিএনপিকে নিয়ে ভাবছে। ভারত কখনো জামাতকে প্রেফার করবে না, সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট অপশন বিএনপি। ’
গত বছরের ২২ সেপ্টেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় ভারত ও বিএনপির সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ওই বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে তারা ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দেবে না। অতীতে উত্তর-পূর্ব ভারতের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর প্রকাশ হয়েছে।
মির্জা ফখরুল এএনআইকে বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময় খুব ভালো ছিল। কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল। আমি মনে করি, বরফ গলতে শুরু করেছে। আমি আশা করি, এবার এটা (সম্পর্ক) আরও ভালো হবে। তারা (ভারত) আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। তাদের এ দেশের মানুষের মানসিকতা বোঝার চেষ্টা করা উচিত। তাদের সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয়। তাদের উচিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












