তারেক রহমানের দিল্লি সফর: প্রত্যর্পণ প্রশ্নে ঢাকা অনড়
, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর চূড়ান্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত আনা এবং ভারতে তার সব ধরনের রাজনৈতিক তৎপরতা বন্ধের বিষয়টি ঢাকার প্রধান শর্ত হয়ে উঠেছে। এই সংবেদনশীল বিষয়ের সুরাহা না হলে শীর্ষ পর্যায়ের এই সফর আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নয়াদিল্লিতে শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা সেরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। এর আগে সে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দিল্লি গিয়ে মোদির কাছে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বার্তা পৌঁছে দেয়। চলতি মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের এই সফর আয়োজনের প্রাথমিক প্রস্তাব রয়েছে ভারতের পক্ষ থেকে।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সম্প্রতি টানাপোড়েন তৈরি হয়। দিল্লির মাটিতে বসে তার এমন তৎপরতায় তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নিয়মিত ব্রিফিংয়ে জানায়, বাংলাদেশের বৈধ সরকারের বিরুদ্ধে দেওয়া কোনো বক্তব্য ভারত সরকার অনুমোদন করে না। তবে প্রত্যর্পণ প্রশ্নে দুই দেশের দূরত্ব এখনো কাটেনি।
সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ এবার সংবেদনশীল বিষয়গুলোর নিষ্পত্তিসহ একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির তাগিদ দিয়েছে। শীর্ষ বৈঠকে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের মতো বিষয়গুলো আলোচনার টেবিলে আসার কথা রয়েছে। এর মধ্যেই অর্থনৈতিক সংযোগ বাড়াতে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)