‘তারেক জিয়াকে মাফিয়া বানাচ্ছে ব্যবসায়ীরা’
নিজস্ব সংবাদদাতা:
দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় তারেক রহমানকে মাফিয়া বানানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত।
গত সোমবার দিবাগত রাতে এক বার্তায় সে এ কথা বলেছে।
এসময় হাসনাত দাবি করে, কিছুদিন আগে তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যমের মালিকরা সাক্ষাৎ করেছেন। গত ১৭ বছরে যে সকল মিডিয়া বিএনপির শত শত নেতাকর্মীদের গুম-খুনের বৈধতা উৎপাদন করেছে যেসকল মিডিয়া সেই মিডিয়ার মালিকদের থেকেই আবার উষ্ণ অভ্যর্থনা নিচ্ছেন তারেক রহমান।
সে আরও বলেছে, এই ব্যবসায়ী দলই একসময় হাসিনাকে কাল্ট বানিয়েছে, এখন তারা তারেক রহমানের সঙ্গে মিশে তাকে মাফিয়া বানানোর চক্রান্ত করছে। এই ব্যবসায়ী চক্র, মিডিয়া মাফিয়ারা বিএনপি থেকেও বড় বিএনপি হয়ে উঠছে। এটি আশঙ্কাজনক, এভাবেই ফ্যাসিস্ট উৎপাদন হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।