তারুণ্যের জনসমুদ্রকে অভিবাদন তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সকাল থেকেই নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। এতে করে তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন, পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রায় বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। তিনি বলেছেন, যেকোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।