রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

তাইয়াম্মুম করার খাছ সুন্নতী তারতীব ও মাসয়ালা-মাসায়িল (৩)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, বিকাল ৩:০৬
তাইয়াম্মুম করার খাছ সুন্নতী তারতীব ও মাসয়ালা-মাসায়িল (৩)

পানি পাওয়া সত্ত্বে ও যেসব ক্ষেত্রে তাইয়াম্মুম জায়িয:

যেসব দ্বীনি কাজে বা ইবাদতে ত্বহারাত শর্ত নয়, সে সকল কাজে পানি পাওয়া সত্ত্বে¡ও তাইয়াম্মুম জায়িয। যেমন-
১. মসজিদে প্রবেশ করার জন্য,
২. পবিত্র কুরআন শরীফ মুখস্থ পড়া ও লিখার জন্য,
৩. দ্বীনি ইলিম শিক্ষা দিতে বা শিক্ষা করতে,
৪. কবর যিয়ারত করতে,
৫. রোগীকে দেখতে, ৬. মৃত্যু ব্যক্তিকে দাফন করতে,
৭. সালাম দেয়া ও তার জাওয়াব দেয়ার জন্য,
৮. ঘুমের জন্য ও ঘুম থেকে উঠে,
৯. নাপাক অবস্থায় কোনো কিছু খেতে,
১০. আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থানের জন্য,
১১. মৌখিক খুতবা পড়ার জন্য,
১২. ছাফা-মারওয়া দৌড়াতে,
১৩. উটের গোশত খাওয়ার পর ইত্যাদি কাজে পানি থাকা সত্ত্বে¡ও তাইয়াম্মুম জায়িয।

তাইয়াম্মুম ভঙ্গের কারণসমূহ:

১. যে সকল কারণে ওযূ ভঙ্গ হয় সেসকল কারণে তাইয়াম্মুমও ভঙ্গ হয়ে যায়। তাছাড়া পানি পাওয়া গেলে এবং উহা ব্যবহার করতে সক্ষম হলে তাইয়াম্মুম ভঙ্গ হয়ে যায়। যদি কারো গোসল ফরয হয়, তবে গোসল ও ওযূ উভয়ের জন্য একবার তাইয়াম্মুমই যথেষ্ট। ওযূ ও গোসল উভয়ের জন্য পৃথক পৃথক নিয়ত করে দু’বার তাইয়াম্মুম করা আবশ্যক নয়।
২. গোসল উনার পরিবর্তে তাইয়াম্মুম করা হলে, যে সমস্ত কারণে গোসল নষ্ট হয়ে যায়, সে সমস্ত কারণে উক্ত তাইয়াম্মুমও নষ্ট হয়ে যাবে।
৩. যদি ওযূ, গোসল উভয়ের জন্য তাইয়াম্মুম করে থাকে, অতঃপর ওযূ নষ্টকারী কোনো কারণ পাওয়া গেলো, তবে ওযূ উনার তাইয়াম্মুম নষ্ট হবে, কিন্তু গোসল উনার তাইয়াম্মুম নষ্ট হবে না। এ ক্ষেত্রে ওযূ করার পরিমাণ পানি পেলে ওযূ করে নিতে হবে।
৪. ওযূ-গোসল উভয়ের জন্য পানি পাওয়া গেলে, ওযূ-গোসল উভয়ের তাইয়াম্মুমই নষ্ট হয়ে যাবে।
৫. যে সমস্ত ওজরে তাইয়াম্মুম মুবাহ হয়েছিলো, সে সমস্ত ওজর দূরীভুত হয়ে গেলে তাইয়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।

তাইয়াম্মুম উনার জরুরী মাসয়ালা-মাসায়িল:
১. মাটিতে কোনো নাজাসাত পতিত হয়ে তা যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধও চলে যায়, তবে উক্ত মাটি পাক এবং তার উপর নামায পড়া জায়িয হবে। কিন্তু সেই মাটি দ্বারা তাইয়াম্মুম জায়িয হবে না।
২. যদি কোনো স্থানে কাদা বা ভিজা মাটি ব্যতীত অন্য কোনো জিনিস না পাওয়া যায়, তবে তা কাপড়ে বা শরীরে মেখে, শুকানোর পর উক্ত মাটি দ্বারা তাইয়াম্মুম করাই উত্তম; যদিও কাদা মাটি দ্বারা তাইয়াম্মুম জায়িয রয়েছে।
আর যদি নামায উনার ওয়াক্ত ফউত (শেষ) হওয়ার আশঙ্কা থাকে, তবে কাদা মাটি দ্বারাই তাইয়াম্মুম করে নামায আদায় করতে হবে, নামায ক্বাযা করা যাবে না।
৩. বন্ধ কৌটা বা টিনে যমযমের পানি সাথে থাকলে, উক্ত কৌটা বা টিন খুলে ওই পানি দ্বারা ওযূ-গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে, তাইয়াম্মুম করা জায়িয হবে না।
৪. একই স্থানের মাটিতে যদি একাধিক ব্যক্তি তাইয়াম্মুম করে, তবে তা জায়িয আছে।
৫. রেলগাড়ী বা অন্য কোনো যানবাহনে যাতায়াতকালে পানি না পাওয়ার কারণে তাইয়াম্মুম করলো, পরে গাড়ি চলার সময় পানি দেখলো এতে তার তাইয়াম্মুম টুটবে না, কারণ সেই পানি পাওয়ার সম্ভাবনা তার ছিলো না। যেহেতু চলতি গাড়ি হতে নামা সম্ভব নয়।
৬. নামায উনার মুস্তাহাব ওয়াক্ত শেষ পর্যন্ত পানি পাওয়ার আশা থাকলে পানির জন্য অপেক্ষা করা উত্তম।
৭. পানি না পেয়ে তাইয়াম্মুম করেছিলো, পরে পানি পাওয়া গিয়েছে, কিন্তু অসুখের কারণে পানি ব্যবহার করতে পারছে না, এ অবস্থায় তার পূর্বের তাইয়াম্মুম টুটে যাবে, নতুন তাইয়াম্মুম করতে হবে।
৮. একই তাইয়াম্মুমে ফরয গোসল এবং ওযূ উভয়ই হয়ে যায়, পৃথক পৃথক তাইয়াম্মুম করতে হয় না।
৯. যদি কেউ পবিত্র কুরআন শরীফ স্পর্শ বা ধরার জন্য তাইয়াম্মুম করে থাকে, তবে সেই তাইয়াম্মুম দ্বারা নামায পড়লে জায়িয হবে না। তবে এক ওয়াক্ত নামায উনার তাইয়াম্মুম দ্বারা অন্য ওয়াক্ত নামায পড়া কিংবা অন্য কোনো নফল ইবাদত করা জায়িয আছে।
১০. কেউ ময়দানে তাইয়াম্মুম করে নামায পড়েছে, অথচ পানি নিকটেই ছিলো, কিন্তু সে আদৌ জানতে পারেনি, তবে তার তাইয়াম্মুম এবং নামায উভয় শুদ্ধ হয়েছে, পুনরায় তাকে নামায দোহরাতে হবে না।
১১. সফরে যদি অন্য কারো কাছে পানি থাকে, যদি বিশ্বাস হয় যে, তার নিকট পানি চাইলে সে দিতে পারে, তবে না চেয়ে তাইয়াম্মুম জায়িয হবে না।
আর যদি চাইলে দিবেনা বলে মনে হয়, তবে না চেয়ে তাইয়াম্মুম করে নামায আদায় করবে। কিন্তু নামায উনার পর চাইলে যদি পানি দেয়, তবে নামায দোহরাতে হবে।
১২. পানি ব্যবহারে গোসলে ক্ষতি করে কিন্তু ওযূতে ক্ষতি করে না, তবে গোসলের পরিবর্তে তাইয়াম্মুম করতে হবে।
কিন্তু গোসল উনার তাইয়াম্মুম উনার পরে যখন ওযূ টুটবে, তখন ওযূ উনার পরিবর্তে তাইয়াম্মুম জায়িয হবে না, তাকে তখন ওযূ করতে হবে।
১৩. যে জিনিস আগুনে দিলে জ্বলেও না, গলেও না, তা মাটি জাতীয়। তার উপর তাইয়াম্মুম জায়িয হবে। আর যে জিনিস গলে যায় বা ছাই হয়ে যায়, তার উপর তাইয়াম্মুম জায়িয হবে না।
১৪. যেসব জিনিসের উপর তাইয়াম্মুম জায়িয নয়, সেসব জিনিসের উপর যদি এত অধিক ধুলা কিংবা বালি জমে যে, হাত মারলে বেশ ধুলা উড়ে এবং হাতে কিছু ধুলা ভালোভাবে লেগে যায়, তবে অবশ্য তাইয়াম্মুম জায়িয হবে। আর যদি সামান্য ধুলা উড়ে, তবে তার উপর তাইয়াম্মুম জায়িয হবে না।
১৫. যদি ওযূ-গোসল উনাদের জন্য পানি কিংবা তাইয়াম্মুম উনার জন্য মাটি না পাওয়া যায়, তবে বিনা ওযূ-গোসল এবং বিনা তাইয়াম্মুমেই নামায আদায় করতে হবে, তবুও ওয়াক্তের নামায ছেড়ে দেয়া যাবে না।
কিন্তু, পরে যখন পানি কিংবা মাটি পাওয়া যাবে, তখন ওযূ-গোসল অথবা তাইয়াম্মুম করে ওই নামায দোহরাতে হবে।
সকলের কর্তব্য হচ্ছে, উপরোক্ত সকল নিয়ম-কানুন মেনে তাইয়াম্মুম করা। মহান আল্লাহ পাক তিনি সকলকে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী তাইয়াম্মুম করার এবং সর্বপ্রকার আমল করার তাওফীক্ব দান করুন। আমীন!

-আহমদ হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ২ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ২ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৩ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৪ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ… ৩ নভেম্বর, ২০২৬