রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সুন্নত মুবারক তা’লীম

তাইয়াম্মুম করার খাছ সুন্নতী তারতীব ও মাসয়ালা-মাসায়িল (১)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, সকাল ৫:৪৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩৬
তাইয়াম্মুম করার খাছ সুন্নতী তারতীব ও মাসয়ালা-মাসায়িল (১)

‘তাইয়াম্মুম’ (تَيَمُّمْ) শব্দের শাব্দিক অর্থ হলো- ইচ্ছা করা, নিয়ত করা, মনস্থ করা।
সম্মানিত শরীয়ত উনার পরিভাষায়, পবিত্রতার নিয়তে পবিত্র মাটির ওপর হাত মেরে চেহারা ও কনুই পর্যন্ত হাত মাসেহ করাকে তাইয়াম্মুম বলে।
ওযূ বা গোসল করার প্রয়োজন হলে পানি পাওয়া না গেলে অথবা পানি আছে কিন্তু উহা ব্যবহার করলে কঠিন রোগ হওয়ার আশঙ্কা থাকলে অথবা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে অথবা কুয়া থেকে পানি উঠানোর প্রয়োজনীয় আসবাবপত্র না থাকলে অথবা শত্রুর ভয় থাকলে অথবা পুকুর নদী এক মাইল দূরবর্তীতে অবস্থিত ইত্যাদি কারণে ওযূ ও গোসলের পরিবর্তে তাইয়াম্মুম করতে হবে। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ.
অর্থ: অতঃপর যদি পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তাইয়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসেহ করো। (পবিত্র সূরা নিসা শরীফ, পবিত্র আয়াত শরীফ ৪৩)
তাইয়াম্মুম সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে, ‘পূর্বের হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের উম্মতের চাইতে এই আখিরী উম্মতকে তিনটি বিষয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের কাতারের মতো বানানো হয়েছে, সারা ভূখ-কে আমাদের জন্য সম্মানিত মসজিদ বানিয়ে দেয়া হয়েছে এবং পানি না পাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। ’ (বুখারী শরীফ : ১/২০৯)

তাইয়াম্মুম উনার ফরয:
তাইয়াম্মুম উনার ফরয তিনটি:
১. তাইয়াম্মুম উনার নিয়ত করা-
نَوَيْتُ اَنْ اَتَيَمَّمَ لِرَفْعِ الْحَدَثِ وَاِسْتِبَاحَةً للِّصَّلٰوةِ وَتَقَرُّبًا اِلَى اللّٰهِ تَعَالٰى. بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ وَالْحَمْدُ لِلّٰهِ عَلٰى دِيْنِ الْاِسْلَامِ.
অর্থ: “আমি নাপাকী দূর করার জন্য, পবিত্র নামায আদায় করার উদ্দেশ্যে এবং মহান আল্লাহ পাক উনার পবিত্র নৈকট্য মুবারক লাভের নিমিত্তে তাইয়াম্মুম করার নিয়ত করলাম। মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি এবং আমি যে সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর আছি, এজন্য মহান আল্লাহ পাক উনার সমস্ত প্রশংসা মুবারক। ”
২. অতঃপর উভয় হাত মাটিতে মেরে সমস্ত মুখম-ল (ওযূতে যে পর্যন্ত ধৌত করা ফরয সেই পর্যন্ত) একবার মাসেহ করা।
৩. অতঃপর পুনরায় মাটিতে হাত মেরে, উভয় হাতের কনুই পর্যন্ত একবার মাসেহ করা।

তাইয়াম্মুম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক:
১. পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা।
২. তারতীবের প্রতি লক্ষ্য রাখা অর্থাৎ প্রথমে মুখম-ল। তারপরে হাতদ্বয় মাসেহ করা এবং হাতের পিঠের দিক প্রথম মাসেহ করা।
৩. হাতের তালু মাটিতে মেরে প্রথম সম্মুখে, পরে পিছনে ঘষা।
৪. পবিত্র মাটিতে হাত মারা।
৫. মাটিতে হাত রাখার সময় অঙ্গুলিগুলো ফাঁক ফাঁক করে রাখা।
৬. দাড়ি ও অঙ্গুলিসমূহ খিলাল করা এবং হাতে আংটি কিংবা নাকে বালী থাকলে, তা ঘুরিয়ে মাসেহ করা।
৭. মুখম-ল মাসেহ করার পরে অবিলম্বে মাটিতে হাত মেরে হাতদ্বয় মাসেহ করা।
৮. মাটিতে হাত মারার পরে ঝেড়ে ফেলা।
৯. ডান দিক থেকে আরম্ভ করা।
১০. ওযূতে যেমন এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা মহাসম্মানিত সুন্নত মুবারক, সেরূপ তাইয়াম্মুম উনার ক্ষেত্রেও পরপর মাসেহ করা মহাসম্মানিত সুন্নত মুবারক।

তাইয়াম্মুম করার মহাসম্মানিত সুন্নতী তারতীব:
তাইয়াম্মুম উনার নিয়ত ফরয অর্থাৎ প্রথমে নিয়ত করবে যে, আমি নাপাকী হতে পবিত্র হওয়ার জন্য অথবা পবিত্র নামায আদায় করার জন্য তাইয়াম্মুম করছি। নিয়ত করার পর অঙ্গুলিসহ উভয় হাতের তালু পবিত্র মাটির উপর মারতে হবে অতঃপর হাত ঝেড়ে সমস্ত মুখম-ল একবার মাসেহ করা এবং মুখম-লের যে অংশে ধৌত করা ফরয সেই অংশে হাত পৌঁছিয়ে মাসেহ করা। অতঃপর দ্বিতীয়বার পূর্বের ন্যায় মাটিতে হাত মেরে বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত অঙ্গুলি ছাড়া অন্যান্য অঙ্গুলি ও তালুর কিছু অংশ দ্বারা প্রথমে ডান হাতের পিঠের অংশ কনুইসহ মাসেহ করা। অতঃপর বৃদ্ধা ও শাহাদাত অঙ্গুলি ও ইহার সংলগ্ন হাতের তালুর অংশ দিয়ে হাতের সামনের ভাগ মাসেহ করা। অনুরূপভাবে একই পদ্ধতিতে ডান হাত দ্বারা বাম হাত মাসেহ করা এবং উভয় হাতের আঙ্গুলগুলো খিলাল করা। ওযূ ও গোসল উনাদের তাইয়াম্মুমে কোনো পার্থক্য নেই। আর যতখানি পবিত্রতা ওযূ ও গোসল দ্বারা হয়ে থাকে ততখানি পবিত্রতা তাইয়াম্মুম দ্বারাও হয়ে থাকে। যদি বছরের পর বছরও পানি না পাওয়া যায় তাহলে তাইয়াম্মুম উনার দ্বারাই পবিত্রতা লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ!
বিশেষ দ্রষ্টব্য: তাইয়াম্মুম করার নিয়ম হাতে কলমে কোনো অভিজ্ঞ আলিম ছহিব উনার নিকট থেকে শিখে নেয়া উচিত।

তাইয়াম্মুম উনার শর্ত:
১. নিয়ত করা, ২. পাক বা পবিত্র মাটি হওয়া,
৩. উভয় হাত মাটিতে মারা, ৪. পানির অভাব কিংবা পানি ব্যবহারে অক্ষম হওয়া,
৫. তিন অঙ্গুলির কম দ্বারা তাইয়াম্মুম না করা।

তাইয়াম্মুম ওয়াজিব হওয়ার শর্ত:
১. মুসলমান হওয়া, ২. বুদ্ধিমান হওয়া,
৩. বালেগ/বালেগা হওয়া, ৪. হাদাছ (ওযূ ও গোসল উনাদের কারণ) বর্তমান থাকা,
৫.হায়িয বা মাসিক মাজুরতা না থাকা, ৬. নিফাস বা সন্তান প্রসবের পর মাজুরতা না থাকা,
৭. যেসব বস্তুর দ্বারা তাইয়াম্মুম জায়িয হয়, তা ব্যবহারে সক্ষম হওয়া।
-আহমদ হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ২ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ২ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৩ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৪ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ… ৩ নভেম্বর, ২০২৬