তর্কে না জড়িয়ে দেশ গড়ার আহবান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে অনেক কাজ। ছোটখাট বিষয় নিয়ে তর্কে না জড়িয়ে আসুন আমরা দেশ গড়ার কাজে এগিয়ে যাই। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমাদের কর্মকা-ে যেন আর কোনো স্বৈরাচার অথবা যারা এদেশের ভালো চায় না তাদের কেউ সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের দিকে দেশবাসী তাকিয়ে আছে। এজন্য বিএনপির প্রতিটি কর্মীকেই যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। থেমে থাকলে চলবে না।
সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদেরকে নজর দিতে হবে। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। এ কাজগুলো করতে হলে দেশের মধ্যে স্থিতাবস্থা আনতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।