তদারকির অভাবে বাড়ছে সিলিন্ডার দুর্ঘটনা
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ আশির, ১৩৯১ শামসী সন , ১৮ মার্চ, ২০২৪ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
তদারকির অভাবে এলপিজি সিলিন্ডার দুর্ঘটনা বাড়ছে। ফলে বাড়ছে প্রাণহানিও। গত আড়াই মাসে সিলিন্ডার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। ফায়ার সার্ভিস বলছে, তদারকি না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আর বিস্ফোরক অধিদপ্তর বলছে, কিছু প্রতিষ্ঠান নিয়ম না মেনেই গ্যাস সিলিন্ডার বাজারে ছাড়ছে। এতে ঝুঁকি বাড়ছে।
গ্যাসের সিলিন্ডার জ্বালানি হিসেবে যেমন সহজলভ্য, তেমনি দিন দিন বিপদের কারণও হচ্ছে এটি। প্রায় প্রতিদিনই আসছে এর লিকেজ থেকে আগুনের খবর, দুর্ঘটনায় ঘটছে প্রাণহানিও।
ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ দুর্ঘটনার পেছনেই রয়েছে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের ব্যবহার। এর মধ্যে সবচেয়ে বেশি ত্রুটি পাওয়া যায় গ্যাস ভালভ ও রেগুলেটরে।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, গ্যাসের সিলিন্ডার যেভাবে ব্যবহার, পরিবহন ও মজুত করার কথা সেগুলো নিয়ম মেনে হচ্ছে না। নিয়মের ব্যত্যয় হওয়ার কারণে আগামীতে আরও দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।
বিশেষজ্ঞরা বলছেন, এসব কারণ ছাড়াও আগুন-বিস্ফোরণের একটি বড় কারণ সংশ্লিষ্ট সংস্থার তদারকির অভাব।
বিপজ্জনক পদার্থ বিশেষজ্ঞ ড. আব্দুল হান্নান বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের জন্য যেসব আইন রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া দুর্ঘটনা রোধে এর সঙ্গে আরও কিছু নিয়ম-নীতি যোগ করার প্রয়োজন হলে সেটি যোগ করে একটি স্বাধীন সংস্থার মাধ্যমে তদারকি করতে হবে।
সরকারি-বেসরকারি মিলিয়ে ৩০টি প্রতিষ্ঠানের অন্তত দুই কোটি সিলিন্ডার রয়েছে বাজারে। বিস্ফোরণ পরিদপ্তরও স্বীকার করছে, সিলিন্ডার বাজারজাতে কিছু প্রতিষ্ঠান নিয়ম-কানুনের ধার ধারছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)