ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমানকে নিয়োগ দেওয়ায় লাল কার্ড প্রদর্শন করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপাচার্য চান না বলে তারা বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একদল শিক্ষার্থী সাইন্সল্যাব মোড় পর্যন্ত মিছিল নিয়ে আসেন। এসময় তারা হাতে লাল কার্ড প্রদর্শন করেন।
একইসাথে 'ঢাবি সিন্ডিকেট, ভেঙে দাও' স্লোগান দেন।
সাইন্সল্যাব মোড়ে কিছুক্ষণ অবস্থান শেষে তারা পুনরায় ঢাকা কলেজে ফিরে যান।
আন্দোলনকারীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করেছি। আমরা তাদের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেই বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোনো উপাচার্য চাই না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।