ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কের পাশে রেখে চাকা ঠিক করা হচ্ছিল। সে সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার জনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।