ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোয়ারা চত্বরে আজ বাদ মাগরিব আজিমুশ্বান দাওয়াতে ইশক মাহফিল
নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারকে আকীকা হিসেবে গরু জবেহ করার ইন্তেজাম করা হয়েছে। ইতোমধ্যে দাওয়াতে ইশক এর এই মাহফিল অনলাইনের বরাতে সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। এই মুবারক মাহফিল আয়োজনের প্রচারণা হতে অনুপ্রাণিত হয়ে আরও বেশ কয়েকটি দল ও সংগঠন মহাপবিত্র ১২ই রবিউল আউওয়াল শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের ঘোষণা দিয়েছে।
আয়োজন ব্যবস্থাপনার সাথে জড়িতরা এই মুবারক মাহফিল নিয়ে অনলাইনে ইভেন্ট খুলেছেন। বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় মুবারক মাহফিল শুরু হবে। দাওয়াতে ইশক এর আজিমুশ্বান মুবারক মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে বরকতান তবারুক বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।