ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত নতুন কর্ড লাইনটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে।
রেলপথে কর্ড লাইন হলো দুটি নির্দিষ্ট স্টেশনের মধ্যে দূরত্ব কমানোর জন্য তৈরি করা সবচেয়ে সংক্ষিপ্ত বা সরাসরি রেলপথ। এটি মূল বা প্রচলিত লাইনের বাঁক বা দীর্ঘ পথকে বাইপাস করে একটি সরল বা ছোট রুট তৈরি করে, যার ফলে যাত্রার দূরত্ব এবং সময় দুই-ই উল্লেখযোগ্যভাবে কমে যায়।
সংসদে অর্থমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৩টি এলাইনমেন্টের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি এলাইনমেন্ট প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।
প্রস্তাবিত নতুন কর্ড লাইনটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে এবং সামগ্রিক রুটের দূরত্ব ৩২০ কিলোমিটার থেকে কমে ২৪০ কিলোমিটারে নেমে আসবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।