বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাট করেছে। এর মাধ্যমে সব প্রতিষ্ঠানকে অকার্যকর ও ধ্বংস করা হয়েছে। তথাকথিত উন্নয়নের স্লোগান দিয়ে লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতির মূলভিত্তিকে দুর্বল করে দিয়েছে।
বাজেটে বলা হয়, দেশের ঋণ স্থিতিশীলতার ক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে দুর্নীতি সংশ্লিষ্ট ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং সেসব প্রকল্পে অর্থায়নের জন্য বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করায় দেশের ঋণ স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। এ ক্ষেত্রে দেশ বর্তমানে মধ্যম মানের ঝুকিতে রয়েছে। সরকার এ খাতে নানামুখী পদক্ষেপ নিয়ে আগামীতে নি¤œ মানের ঋণ ঝুঁকিতে ফিরে আসার পরিকল্পনা করেছে। এ জন্য প্রকল্প গ্রহণ ও ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় মাত্রায় নিয়ে আসা হবে। যাতে ঋণ ব্যবস্থাপনা শৃঙ্খলা ফিরে আসে। এ জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি গ্রহণ করা হয়েছে।
ব্যাংক খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। এ লক্ষ্যে প্রচলিত আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হবে। এর মাধ্যমে ব্যাংক খাতকে পরিবারিক প্রভাব মুক্ত রাখার পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হবে। এ খাতকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে। যাতে প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
বাজেটে মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মেধার ভিত্তিতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও তাদেরকে কম সুদে ঋণ সুবিধা দেওয়া হবে। এর মাধ্যমে সব ক্ষেত্রে মেধার চর্চা করে সরকার দেশে বিদেশে মেধার বিকাশ ঘটাতে চাচ্ছে। বিদেশে চাকরি করার ক্ষেত্রে মেধাবীদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। চলতি অর্থবছরে এ খাতে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও কৃষকদের সহায়তা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
আম চাষীদের ক্ষতি কমাতে দেশের বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কৃষি খাতের পচনশীল পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। কৃষি পণ্যে বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হবে।
বাজেটে বলা হয়েছে, খাদ্যপণ্যের বাজার দর পর্যবেক্ষণ ও মনিটরিং করা হবে অনলাইনে। অচিরেই সরকার এ ব্যবস্থা চালু করবে। একই সঙ্গে উৎপাদন, সরবরাহ, আমদানি ব্যবস্থাও অনলাইনে তদারকি করা হবে।
আগামী ৫ বছরের মধ্যে মৎস্য রপ্তানি করে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার আয় করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাজেটে। এ লক্ষ্যে মাছের উৎপাদন বাড়ানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












