ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কারণ দেখছি না -পররাষ্ট্র উপদেষ্টা
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের কথা বলেছিলো ট্রাম্প। এ বক্তব্যকে অসত্য বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এমন বিবৃতির কারণে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গত মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দুই দেশের সম্পর্ক খারাপ হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় না। বিষয়টা হলো প্রেসিডেন্ট শুধু এটা বলেছে, কোনো বিস্তারিত দেয়নি বা প্রশ্ন করেনি।
তিনি বলেন, আমরাও দেখেছি যে, আসলে এ রকম কোনো কিছু নেই। কাজেই এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই।
এ ধরনের বক্তব্যে সাধারণত সংশ্লিষ্ট দেশের দূতদের ডাকা হয়। তাহলে কেন ঢাকাস্থ দেশটির দূতকে ডাকা হবে না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটাকে আমি কোনো উসকানিমূলক বক্তব্য বলে মনে করি না। একটা বিবৃতি দিয়েছেন, আমরা দেখেছি যে এটার এমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ট্রাম্প স্পষ্ট করে একটা কথাও বলেনি, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। দুই ব্যক্তি বলতে সে কাদের বুঝিয়েছে আমরা জানি না। কাজেই এটা নিয়ে তারপরে আর কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন মনে করি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)