ঢাকায় ডেঙ্গুতে বেশি আক্রান্ত শিশুরা
রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের ২৭ শতাংশই শিশু। দেশের অন্যান্য এলাকার তুলনায় ঢাকাতে শিশু আক্রান্তের হার বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন, এবার অনেক শিশুর মধ্যে দেখা দিয়েছে শক সিন্ড্রোম। তাই ডেঙ্গু হলে শিশুদের ব্যাপারে বিশেষ যতœবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০’র বেশি ডেঙ্গু আক্রান্ত ভর্তি থাকছে। এদের বেশিরভাগই মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের মতো। এর মধ্যে ২৭ শতাংশই শিশু। দেশের অন্যান্য জায়গার তুলনায় রাজধানীতে শিশু বেশি আক্রান্ত হচ্ছে বলেও জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর উপসর্গের কিছুটা পরিবর্তন এসেছে। শিশুদের মধ্যে শক সিন্ড্রোম দেখা দিচ্ছে বলে জানাচ্ছে চিকিৎসকরা।
শিশু হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, যাদের চলাফেরা কম, তাদেরই মশা বেশি কামড়ায়। আর এডিস মশা দিনে কামড়ায়। এক থেকে পাঁচ বছরের বাচ্চারা বেশি বাসায় থাকে। দেখা যায়, সকাল বেলায় মা ঘুম থেকে উঠে গেলে বাচ্চা ঘুমিয়ে থাকছে। অনেক সময় মশারি খুলে দেওয়া হলে তখন সন্তানকে মশা কামড়াতে পারে। দুপুরে বাচ্চারা ঘুমায়, তখনো অনেকে মশারি ব্যবহার করেন না। এ সময়ও শিশুকে মশা কামড়ায়।
ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধক্ষমতা কম থাকে। এ জন্য ডেঙ্গু হলে শিশুদের ঝুঁকি বেশি। তা ছাড়া স্থূলতা, কিডনি, শ্বাস-প্রশ্বাসে সমস্যার মতো নানা রোগে আক্রান্ত শিশুরা আরও বেশি ঝুঁকিতে। ফলে এ সময়ে জ্বর দেখা দিলে প্রথম দিনই শিশুদের চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং ডেঙ্গু হয়েছে কি না, তা পরীক্ষা করাতে হবে।
বর্ষা মৌসুমে শিশুদের জ্বর হওয়া স্বাভাবিক, তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকায় জ্বর হলেই পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।