ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে
নিজস্ব প্রতিবেদক:
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলাটি শ্রম আদালতে চলবে।
শ্রম আদালতের করা মামলার কার্যক্রম সচলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ড. ইউনূসের করা আবেদনের গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) খারিজ করে দিয়েছে বিচারক নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলাটি চলবে বলে জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে আইনজীবী।
গত রোববার (৭ মে) হাইকোর্টকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস ২০১২-১৭ এ পাঁচ বছরে ১১শ’ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে
রাষ্ট্রপক্ষ বলছে-সরকারের পাওনা অর্থগুলোর মধ্যে একটি হলো গ্রামীণ কল্যাণ ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ কোটি টাকা। গ্রামীণ কল্যাণের আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনা ২১৫ কোটি টাকা।
এর আগে, ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ’ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।