‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সাফল্যেই ভারতের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত’
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারের ভূমিকার অগ্রগতি অব্যাহত রাখার দিকে সকলেরই মনোনিবেশ করা উচিত বলে মনে করে ভারতীয়-আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী বিনোদ খোসলা।
ভারতের সংবাদ আউটলেট দ্য ওয়্যারে ২৭ অক্টোবর প্রকাশিত এক নিবন্ধে সে বলেছে, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সাফল্যে পৌঁছানোর মধ্যেই ভারতের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হবে।
প্রধান উপদেষ্টা ইউনূসের অধীনে বাংলাদেশ কিভাবে একটি সফল রাষ্ট্রে পরিণত হতে পারে এবং এটি ভবিষ্যতে প্রতিবেশি ভারতের একটি শক্তিশালী মিত্র হয়ে উঠতে পারে তা নিবন্ধে তুলে ধরেছে বিনোদ খোসলা।
স্বনামধন্য ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী মনে করে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ তার সম্ভাবনায় পৌঁছাতে পারলে তাতে ভারতের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হবে।
ড. ইউনূসের মূল্যবোধ, তার পদ্ধতি ও প্রাথমিকভাবে তার নেতৃত্বের ফলাফল নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানাতে গিয়ে খোসলা বলেছে, দায়িত্ব গ্রহণের প্রথম দুই মাসে তিনি পুলিশ বাহিনীকে কাজে ফিরিয়েছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছে। সনাতন ধর্মাবলম্বী-সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সক্রিয় ব্যবস্থা নিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন, আঞ্চলিক শক্তিগুলোকে পরামর্শ দিয়েছেন সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য এবং বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে (যেটি তিনি দায়িত্ব গ্রহণের সময় বিশৃঙ্খলার মধ্যে ছিল)।
বিনোদ খোসলা বলেছে, আমাদের সবার উচিত অধ্যাপক ইউনূসের এই গুরুত্বপূর্ণ অন্তর্র্বতীকালীন ভূমিকার অগ্রগতি অব্যাহত রাখার দিকে মনোনিবেশ করা, কারণ বাংলাদেশের সম্ভাবনায় পৌঁছানোতেই ভারতের সর্বোত্তম স্বার্থ রক্ষিত হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।