ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব: ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সালাহউদ্দিন
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, আমরা আবারও বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। সংবিধান সংশোধন ব্যতীত বাকি সবগুলো সংস্কার আগামী এক মাসের মধ্যে সম্ভব এবং কীভাবে সম্ভব সেটা আমরা দেখিয়েছি।
নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটিও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখলাম প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত।
তিনি আরও বলেন, আমরা বলেছি সংস্কার কমিশন যথেষ্ট সময় অতিবাহিত করেছে। আমরা সংস্কার কমিশনের বিস্তারিত রিপোর্ট অনুযায়ী বিস্তারিত মতামত দিয়েছি। আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি, কিছু বিষয়ে আংশিক একমত হয়েছি। হয়তো আমরা জাতীয়ভাবে সবগুলো বিষয়ে একমত হতে পারব না, এটাই গণতন্ত্রের বিউটি। আমরা সেটাই গ্রহণ করবো যেটা জাতীর জন্য কল্যানকর এবং জাতির জন্য ঐক্য গঠন হবে। আমরা সেসব বিষয় গ্রহণ করব যেগুলো গ্রহণ করলে এদেশের সব জনগোষ্ঠীর বিষয় চলে আসে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।