কুশিয়ারার প্রতিরক্ষা বাঁধ ডুবিয়ে জকিগঞ্জের লোকালয় প্লাবিত
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বরাক, সুরমা-কুশিয়ারা। তিন নদীর মোহনা জকিগঞ্জ।
উজানে ভারতের পাহাড়ি ঢল তিন নদীর মোহনা দিয়ে প্রবেশকালে প্রথম ধাক্কা সামলাতে হয় জকিগঞ্জকে। গত কয়দিন ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণে উজানে ভারত থেকে আসা ঢলে এবার কুশিয়ারা ডাইক ডুবিয়ে দিয়েছে।
গতকাল সোমবার (২ জুন) জকিগঞ্জে কুশিয়ারা নদীর ডাইকের (নদী প্রতিরক্ষা বাঁধ) ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। সকালে তিনটি স্থানে ডাইক ভাঙনে উপজেলাজুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে প্রথমে ডাইক ডুবিয়ে দেয়। পানির স্রোতে ডাইকে ভাঙন দেখা দেয়। এরপর সোমবার সকালে উপজেলার বাখরশাল এবং খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় আরও ডাইক ভেঙে যায়। এতে প্রবল স্রোতে লোকালয়ে পানি ঢুকতে থাকে।
স্থানীয়রা জানান, স্রোতের তোড়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জকিগঞ্জ পৌর শহরসহ বিভিন্ন এলাকা দিয়ে নদী উপচে পানি ঢুকছে। এতে অনেকের বাড়ি-ঘর ও ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে।
এর আগে রোববার (১ জুন) দিনভর বিভিন্ন স্থানে ডাইকে ফাঁটল দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারা বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কয়েকটি স্থানে পলিথিন দিয়ে বাঁধ ঢেকে রাখার চেষ্টা করা হয়। কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বন্যাকবলিত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ চলছে। এরইমধ্যে ৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনো ভালো আছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশল দীপক রঞ্জন দাস বলেছে, কুশিয়ারা নদী প্রতিরক্ষা বাঁধের আট কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। যেখানে বাধই ডুবে গেছে, সেখানে ভাঙন দিয়ে কী হবে। তাছাড়া বাধের যেসব অংশ ভাসমান, সেসব অংশ যাতে ভাঙন সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)