ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।
সিইসি জানান, গণভোট নিয়ে এখনও জোরালো প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় পরিসরে সচেতনতামূলক প্রচারণা পরিচালনার পরিকল্পনা করছে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না। তবে আগের তুলনায় এখন অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ছুরি-ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন ঘটনা আগেও ছিল, এখনও আছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি আরও উন্নত হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।