ডিসেম্বরেই রাজাকারদের তালিকা -মন্ত্রী
আগামী ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন হয়ে যাবে বলে আশা করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
তিনি বলেন, রাজাকারের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না।
বিগত পার্লামেন্টে আইন পাস হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিলেটে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পার্টির (আওয়ামী লীগ) সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবেন। এটা আমার দেওয়ার ক্ষমতা নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।