ডিবি সেজে ডাকাতি, গ্রেফতার ৪
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মাদারীপুরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের।
সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ২১ নভেম্বর রাতে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাস মেরামত করে শিবচরের শেখপুরে নিজবাড়িতে ফিরছিলেন সলেমান নামে এক ব্যবসায়ী। শিবরের যাদুয়ারচর এলাকায় আসলে ডিবি পুলিশ পরিচয়ে পাশাপাশি দুটি মাইক্রোবাস দিয়ে সলেমানের মাইক্রোবাসটি আটকানো হয়। পরে গ্রেফতারের ভয় দেখিয়ে সলেমানের মাইক্রোবাস ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। পাশাপাশি মারধর করে সলেমনাকে পাঁচ্চর এলাকা ফেলে রেখে যায়।
খবর পেয়ে ওইদিন রাতে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনায় সলেমান নিজে বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, পারভেজ হোসেন, জাকির ইসলাম ও সবুজ হোসেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক গাড়ির ভুয়া নাম্বার প্লেট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)