ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গ্রেপ্তার মূলহোতা
ছিনতাই-ডাকাতিসহ একাধিক মামলার আসামি কবির হোসেন তামিদারকে বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল।
মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল জানিয়েছেন, গ্রেপ্তার কবির ঢাকার শান্তিনগরে কোটি টাকা ডাকাতি মামলার মূলহোতা। সে দীর্ঘদিন যাবত ধরাছোঁয়ার বাহিরে ছিলো।
জানা গেছে, গ্রেপ্তার কবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণ ছিনতাই ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত বছরের ৬ জুলাই ডিবি পুলিশ পরিচয়ে ঢাকার শান্তিনগর থানা এলাকায় দুই রিকশা আরোহীকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। ওই দুই আরোহীর কাছে দুটি ব্যাগ ভর্তি তাদের কোম্পানির ১ কোটি ১২ লাখ টাকাও ছিল। সেই টাকা আর মোবাইল ফোন হাতিয়ে নিয়ে রিকশা আরোহী দুজনকে কেরানীগঞ্জের নির্জন জায়গায় ফেলে দেয় অপহরণকারীরা। এর কয়েকদিন পর ঢাকার ডিবি পুলিশ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করলেও কবির ছিলো ধরাছোঁয়ার বাইরে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।