ডিবিতে আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না -ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে কোনো আয়নাঘর থাকবে না। এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেসে’ রেজাউল করিম মল্লিক এ কথা বলেন। তিনি বলেন, ‘ডিবির কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না। মানুষের আস্থার স্থল হবে এটি। ডিবির নাম শুনলে মানুষ ভয় পাবে না, অপরাধীরা ভয় পাবে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায়বিচার পাবেন। আসামি যেই হোক না কেন, তিনি নির্যাতিত হবেন না। এখানে কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল।’ ডিএমপির ডিবি অতীতের একাধিক প্রধানের বিভিন্ন ধরনের বিতর্কিত কার্যকলাপ ইঙ্গিত করে রেজাউল করিম মল্লিক এসব কথা বলেন।
ডিবিতে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে আশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবিতে সব চৌকস কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি আশ্রয় পাবে না।’ তিনি বলেন, ‘ডিবির ভাবমর্যাদা উজ্জ্বল করার জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে। সাধারণ মানুষ যাতে সুবিচার পায় এবং অন্যায় জুলুম থেকে যাতে বাঁচতে পারে সেটি সুনিশ্চিত করা হবে।’ ডিবির কোনো কর্মকর্তা বা সদস্য যদি অনিয়ম অসদাচরণের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।