ডিটারজেন্ট-জেলি মিশিয়ে দুধ, পাবনায় এক ডেইরিকে জরিমানা
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে বিষাক্ত দুধ প্রস্তুতের অপরাধে ‘আকিফ আনাস ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এ তথ্য জানিয়েছে।
বিএফএসএ জানায়, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনায় আকিফ আনাস ডেইরিতে একটি বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডেইরি কারখানাটি থেকে অস্বাস্থ্যকর জেলি, কাপড় ধোয়ার ডিটারজেন্ট এবং লেবেলবিহীন বিভিন্ন ধরনের অবৈধ রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে ডেইরিটির মালিক স্বীকার করেন যে, উদ্ধার করা জেলি ও কেমিক্যাল ব্যবহার করেই তারা বাজারে বিক্রির জন্য দুধ প্রস্তুত করছিলেন।
এমন গুরুতর অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় কারখানাটিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী অপরাধী প্রতিষ্ঠানটিকে নগদ তিন লাখ টাকা অর্থদ- দেওয়া হয়। পাশাপাশি, ভবিষ্যতে তারা মানবদেহের জন্য ক্ষতিকর ও আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করবে না মর্মে প্রতিষ্ঠানের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কীটনাশক খাত যুগোপযোগী করতে ১৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)