ডিজিটাল ব্যাংকিং দুর্বলতায় বাড়ছে সাইবার প্রতারণা, দায় এড়াচ্ছে অপারেটররা
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভুয়া ও জুয়ার অ্যাপের খুদে বার্তায় সয়লাব মোবাইল অপারেটরদের নম্বর। একবার ফাঁদে পা দিলেই সর্বস্ব হারাচ্ছেন মানুষ। গ্রাহকদের নিরাপত্তায় সবচেয়ে ঝুঁকি বাড়িয়েছে খাতগুলোর দুর্বল কাঠামোর ডিজিটাইজেশন। যেখানে ব্যাংক ও অপারেটরদের অসহযোগিতা দিন দিন বাড়িয়ে তুলছে গ্রাহক ও আর্থিক খাতের নিরাপত্তা ঝুঁকি।
সম্প্রতি একজন ব্যবসায়ীর এনআইডি কম্প্রোমাইজ হয়েছে। আর এতেই তার মুঠোফোনে থাকা সব ধরনের বিজনেস ও ব্যাংক একাউন্ট, ডাটাবেজ হ্যাক করে নেয়া হয়। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে, ব্যাংক ও মুঠোফোন কোম্পানিগুলোর অসহযোগিতা এসব আর্থিক ও তথ্যের হেরাফেরিতে সহায়তা করছে। ফলে জাবাবদিহিতার আওতায় আনতে হবে তাদেরকেও।
প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, এখন পর্যন্ত কোনো এজেন্ট ব্যাংকিংয়ে কোনো সাইবার দুর্বৃত্তায়ন হলে তারা পুলিশকে তথ্য দিতে চান না। তাদের নিজস্ব নীতিমালায় কাস্টমারের ড্যাটা প্রোটেকশনের নামে কিছু কিছু ক্ষেত্রে না বুঝেই অনেক অপরাধীকে প্রটেক্ট করছে।
এছাড়া প্রযুক্তিগত দুর্বলতার সুযোগে করা হয় ‘কল স্পুফিং’। এর মাধ্যমে যে কারো ফোন নম্বর ক্লোন করে নজরদারি রাখা হয়, ব্যবহার করা হয় জিম্মি করতে। প্রযুক্তিবিদ ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আর্থিক খাতে সবচেয়ে ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দুর্বল কাঠামোর ডিজিটালাইজেশন। ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা ও অপারেটরদের দুর্বলতা কাটাতে অনীহায় এই ‘কল স্পুফিং’ এর শিকার হচ্ছে সাধারণ মানুষ।
ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুণ অর রশীদ বলেন, অনলাইন যে প্রতারণাগুলো হচ্ছে, সবগুলোর মূলে কিন্তু এ সিমকার্ড। এটা কিন্তু ছোট ঘটনা না, এটা কিন্তু রেজিস্টার্ড সিমকার্ড।
ডিজিটাল ফিন্যান্সিয়াল ক্রাইম বাড়ছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বিবেচনায় নিয়েই ডিজিটাল ব্যাংকিং বা এমএফএস বা অপারেটরদের লাইসেন্স দেয়া হয়। ফলে নিরাপত্তার দায় নিতে হবে তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)