বেতন বৃদ্ধির সুপারিশ:
অর্থ যোগান, কর্মসংস্থান, মূল্যস্ফীতিসহ যত চ্যালেঞ্জ
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোতে মূল বেতন দ্বিগুণ বাড়িয়ে প্রতিবেদন দাখিল করেছে জাতীয় বেতন কমিশন। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে মূল চ্যালেঞ্জ হচ্ছে অর্থের সংস্থান, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং রাজস্ব আয়। এছাড়া বেসরকারি খাতকেও এর প্রভাব সামলাতে হবে। সর্বোপরি এত বিপুল আকারে বেতন বৃদ্ধি হলে সেটা দেশের অর্থনীতিতে নানামুখী চাপ ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
তারা বলেছেন, পে কমিশনে যে সুপারিশ করা হয়েছে তাতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। এ কাঠামো বাস্তবায়ন করতে হলে রাজস্ব আদায় বাড়াতে হবে। বেসরকারি খাতে একটি ন্যূনতম মজুরি নির্ধারণসহ ব্যাংকগুলোকে আরেকটু নমনীয় হতে হবে। এজন্য সরকারকে আরও কৌশলী হয়ে সব সেক্টরকে সমন্বিত করে উদ্যোগ নিতে হবে।
অর্থনীতিবিদরা বলেছেন, বেতন কাঠামোর মূল চ্যালেঞ্জের জায়গাটাই হলো কীভাবে এটা বাস্তবায়ন করবে- যে অর্থটা লাগবে সে অর্থের যোগান কোথা থেকে দেবে। আর এই অর্থের যোগান দিতে গেলেই সরকার নানান ধরনের ভ্যাট-ট্যাক্স আরোপ করবে। রাজস্ব আয় বাড়াতে হবে, আর রাজস্ব আয় বাড়াতে নানান দিকে চাপ পড়বে। সাধারণ জনগণ থেকে শুরু করে সব জায়গায় চাপ পড়বে।
তারা আরও বলছেন, একটা টাইমলাইন ঠিক করতে হবে যে কখন থেকে বেতন কাঠামো বাস্তবায়িত হবে। এই বাস্তবায়নের প্রক্রিয়ায় যাতে সেবা খাতের সুবিধাগুলো জনগণ পেতে পারেন এবং অর্থনৈতিক দক্ষতাও বাড়ে। পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে অর্থনীতিতে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে ব্যবস্থা নিতে হবে। মোট কথা হচ্ছে সরকারের ঋণের বোঝা না বাড়িয়ে কীভাবে সামাল দেওয়া যায় সেটার দিকেও আমাদের সমান্তরালভাবে নজর দিতে হবে।
জানা গেছে, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৪ লাখ এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা। সে হিসেবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে পুরো মাত্রায় কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পে-স্কেলের জন্য পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)