ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে ডিএমপি সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।
বৈঠকে সাম্প্রতিক সন্ত্রাসবাদী অভিযান, গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
ভবিষ্যতে ২ দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।