ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইসবগুলের ভুসি কতটা কার্যকর?
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায় হিসেবে বহুদিন ধরেই ব্যবহৃত হচ্ছে ইসবগুলের ভুসি। পেটের নানা সমস্যায় এর কার্যকারিতা স্বীকৃত। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু কোষ্ঠকাঠিন্য নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভেষজ উপাদান।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক:
টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য ইসবগুলের শরবতকে ‘খুবই উপকারী’ হিসেবে বিবেচনা করা হয়। এতে থাকা ‘জিলাটিন’ নামক উপাদান রক্তে গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয়। ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।
এ ছাড়া ইসবগুলের ফাইবার ইনসুলিনের ক্ষরণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডায়রিয়া প্রতিরোধে কার্যকর:
ইসবগুল দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে ডায়রিয়া দ্রুত সেরে উঠতে পারে। দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর সংক্রমণ প্রতিরোধে কাজ করে, আর ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে। চিকিৎসকরা বলেন, দিনে দুইবার দই ও ইসবগুলের ভুসি খেলে ডায়রিয়া ও আমাশয় থেকে উপকার পাওয়া যায়।
কোলেস্টেরল কমায়:
ইসবগুল অন্ত্রে একধরনের স্তর তৈরি করে, যা খারাপ কোলেস্টেরল শোষণে বাধা দেয়। ফলস্বরূপ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে আসে। হৃদরোগীদের জন্য এটি বিশেষ উপকারী বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত।
অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক:
শরীরের জমে থাকা দূষিত পদার্থ বের করতে সাহায্য করে ইসবগুল। এটি অন্ত্র পরিষ্কার রাখে, বিপাকক্রিয়া বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
কিভাবে খাবেন:
বিভিন্ন স্বাস্থ্যজার্নালের তথ্য অনুযায়ী, দিনে ৫-১০ গ্রাম বা ১-২ চা চামচ ইসবগুল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে নিয়মিত গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে গ্রহণ করলে ইসবগুল ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোলেস্টেরল ও অন্ত্রের সুস্থতায় বড় ভূমিকা রাখতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












