স্বাস্থ্য সন্দেশ:
ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণের মহাঔষধ মেথি শাক!
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ওজন কমবে: এক কাপ মেথি শাকে রয়েছে মাত্র ১৩ ক্যালোরি। সেই সঙ্গে এই শাকে ফ্যাট নেই বললেই চলে। তাই ওজন কমানোর কাজে মেথি শাক উপকারী।
ডায়াবেটিসের মহাঔষধ: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা না গেলে কিডনি, চোখ, স্নায়ুসহ দেহের একাধিক অঙ্গের গুরুতর ক্ষতি হয়ে যায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরী; তার জন্য প্রয়োজন মেথি শাক। কারণ গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত মেথি শাক খেলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে। নিয়ন্ত্রণে থাকে সুগার। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই শাক আবশ্যক।
হাড় ক্ষয় রোধ হবে, মজবুত দেহের অধিকারী হবে: মেথি শাক গুরুত্বর্পূণ সবজি। কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালশিয়াম। এই দুই উপাদান হাড়ের জোর বাড়ানোর কাজে পারদর্শী। হাড় ক্ষয় রোধ করে, দেহ মজবুত হয়।
পেটের সমস্যায় অত্যন্ত কার্যকরী উপাদান: এই শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ইনসলিউবল ফাইবার। এই ফাইবার পেটের জন্য উপকারী। এমনকি কোলনে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির কাজেও কার্যকরী। তাই গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো পেটের সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত মেথি শাক গ্রহণ করুন।
মাউথ আলসার নিরাময়ে সহায়ক: ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে মুখের আলসার হয়ে থাকে। এর ঔষধ হিসেবে ভিটামিনের ভা-ার মেথি শাক খেলে মাউথ আলসার দ্রুত সেরে যাবে। ইনশাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












