ডায়াবেটিসের উচ্চঝুঁকিতে গ্রামের ৭০ শতাংশ মানুষ
, ১৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ আশির, ১৩৯১ শামসী সন , ০১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জীবনযাপনের ধরন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কায়িক শ্রম কম করায় দেশের গ্রামাঞ্চলে ডায়াবেটিক রোগীর হার বাড়ছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, গ্রামের ৭০ শতাংশ মানুষ ডায়াবেটিসের উচ্চঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ১৪ শতাংশ ডায়াবেটিসে ভুগছে। বিশেষজ্ঞদের মতে, শহরের মানুষের মধ্যে এই হার আরো বেশি হতে পারে।
২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত এক বছরে ঢাকা ও ময়মনসিংহের আট উপজেলায় ডায়াবেটিস নিয়ে এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। সমীক্ষাটি পরিচালনা করে সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি।
২৫ থেকে ৬৫ বছর বয়সী ১১ হাজার মানুষের ওপর চালানো এই সমীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিস শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি, ৩৩.২ শতাংশের বয়স ২৫ থেকে ৩৫ বছর। ৩৬ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে ২৫.৬ শতাংশ, ৪৬ থকে ৫৫ বছরের মধ্যে ২১.৫ শতাংশ এবং ৫৬ থেকে ৬৫ বছরের মধ্যে ১৯.৭ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত।
বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক (একাডেমি) অধ্যাপক মুহম্মদ ফারুক পাঠান বলেন, বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, ১০ বছরের বেশি সময় ধরে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ হূদরোগ, ৩৫ শতাংশ কিডনিজনিত সমস্যা এবং একই হারে চোখ ও স্নায়ুর সমস্যায় ভুগছে। এসব জটিলতার কারণে রোগীর চিকিৎসা ব্যয় বেড়ে যায়। পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
ফারুক পাঠান বলেন, চর্বিযুক্ত খাদ্যাভ্যাসের কারণে ১১ থেকে ২৬ শতাংশ ডায়াবেটিস ঝুঁকি বাড়ে, কায়িক পরিশ্রম না করলে ঝুঁকি বাড়ে ২০ শতাংশ। অতিরিক্ত শর্করাজাতীয় খাবারে ১৮ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রোগ বাড়ে। ঘন ঘন কোমল পানীয় পানে বাড়ে ২৬ শতাংশ। এক ঘণ্টা টিভি দেখলে বাড়ে ৩-৪ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)