ডাকাত- ছিনতাইকারীর কবলে অসহায় জীবন
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সাম্প্রতিক সময়ে ছিনতাই অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তার আশায় আরো বেশি করে গণপরিবহণ ব্যবহার করছিল সাধারণ মানুষ। কিন্তু গণপরিবহণ ও বাসেও হানা দিচ্ছে অপরাধীরা। তাছাড়া তথাকথিত ‘মব জাস্টিসের’ সময়ে নতুন নতুন কিশোর গ্যাংও সক্রিয় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত বছরের শেষ চার মাসে রাজধানীতে ছিনতাইয়ের মামলা হয়েছে ১২৫টি আর ডাকাতির ঘটনায় মামলা ২২টি। গত সেপ্টেম্বরে ছিনতাই মামলা হয়েছে ১৭টি, ডাকাতির ৫টি ; অক্টোবরে ছিনতাই মামলা ৩৩টি, ডাকাতির মামলা ৬টি ; নভেম্বরে ছিনতাই মামলা ৩৮টি, ডাকাতির ২টি এবং ডিসেম্বরে ছিনতাই মামলা ৩৭টি, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৯টি। এ সময়ে সবচেয়ে বেশি ছিনতাইয়ের মামলা হয়েছে মোহাম্মদপুর, খিলগাঁও, যাত্রাবাড়ী, হাতিরঝিল ও শাহজাহানপুর থানায়।
পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অপরাধচিত্র পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৩ সালে ডাকাতির ঘটনা ছিল এক হাজার ৫৪৬টি, চুরি তিন হাজার ৯০টি ও খুন তিন হাজার ২৩ জন। সেখানে ২০২৪ সালে এসে ডাকাতি হয়েছে ১ হাজার ৯০২টি, চুরি ১১ হাজার ৩১০টি এবং খুন ৩ হাজার ৪৩২ জন। অর্থাৎ ২০২৪ সালে আগের বছরের তুলনায় চুরি বেড়েছে ৮ হাজারেও বেশি। খুনও বেড়েছে চার শতাধিকের মতো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক মোহাম্মদ তৌহিদুল হক বলেন, আগে সড়কে ও রিকশায় ছিনতাই হতো বলে মানুষ গণপরিবহণ নিরাপদ মনে করে তাতে যাতায়াত বেশি শুরু করে। কিন্তু এখন বাস বা গণপরিবহনও নিরপাদ নয়। কারণ, অপরাধীদের টার্গেটে এখন গণপরিবহণ। এটার কারণ হলো, অপরাধীরা আইনের আওতায় আসছে না। তাই তারা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। মানুষ ঘরে বাইরে কোথাও এখন আর নিরাপদ নয়।
তার কথা, ৫ আগস্টের পর যে তথাকথিত মবজাস্টিস শুরু হয়েছে, এতে তার একটা প্রভাব আছে। বিশেষ করে কিশোর গ্যাং এতে উৎসাহিত হচ্ছে। তারা দলবেঁধে অপরাধ করছে। অপারেশন ডেভিল হান্ট বলেন আর যৌথ বাহিনী বলেন, কেউই কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
“অপরাধ বিস্তৃত হচ্ছে, ধরনও পাল্টাচ্ছে। আর পুলিশ এখনো তার অবস্থানে যেতে পারেনি। তারা দায়িত্ব এড়িয়ে চলছে। মনে হচ্ছে, তারা এখনো কী হয় তা দেখার অপেক্ষায় আছে,” বলেন তিনি।
অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা বলেন, আসলে পরিস্থিতি খারাপ হচ্ছে। এটা ঠিক যে, যানবাহনে ছিনতাই বেড়েছে। অন্য অপরাধও বেড়েছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা... নানা বিষয় এখানে সক্রিয় থাকতে পারে। তবে নাগরিকদের নিরাপত্তা দিতে হবে। এটা সরকারের দায়িত্ব।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুলিশের মধ্যে তো সমস্যা আছে। তারা তো এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। এখন এই বাসে ডাকাতি ও ছিনতাইয়ের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো ঠিকমতো তদন্ত করলে আমার ধারণা অপরাধের নতুন ধারা বোঝা যাবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












