ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক -সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিশ্ববাজারে ডলার আরও শক্তিশালী হওয়ার কারণে টাকার অবমূল্যায়ন করতে হচ্ছে, যদিও টাকার মান দীর্ঘদিন স্থিতিশীল ছিল। সেই বাস্তবতা এখন আর নেই। সে জন্য কেন্দ্রিয় ব্যাংক টাকার বিনিময় হার ও সুদহার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি মনে করেন, ডলারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই নীতির কারণে কিন্তু আমাদের আমদানির উপর প্রভাব পড়বে না। কারণ আমদানি যেটা হচ্ছিল, সেটা উচ্চ মূল্যেই হচ্ছিল। তবে রপ্তানি যেহেতু বাড়বে, রপ্তানির উপর প্রভাব ইতিবাচকই হবে। পাশাপাশি রেমিটেন্সের উপরও এই প্রভাব পড়বে। ফলে রিজার্ভের উপর বিদ্যমান চাপ কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ২৯তম ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
নীতি সুদহার বাড়ানোর বিষয়ে উপদেষ্টা বলেন, অনেক দিন ধরে বলা হচ্ছিল সুদহার বাড়বে। এতে ব্যবসায়ীদের উপর চাপ পড়বে। কিন্তু এটা করা হয়েছে মূল্যস্ফীতি কমানোর জন্য। এর ফলে মূল্যস্ফীতি যদি না কমে, তাহলে এই সিদ্ধান্ত আবার পুনঃবিবেচনা করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।