রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঠান্ডা পানি ক্ষতির কারণ, ঘটায় হৃদ্‌রোগ ও ক্যানসার! কতটুকু সত্যি

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪, রাত ৩:৩৬
আল ইহসান ডেস্ক:
ঠান্ডা পানির নেতিবাচক প্রভাব হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, খাওয়ার পর ঠান্ডা পানি পান করলে খাবারে থাকা তৈলাক্ত উপাদানগুলো জমাট বাঁধে। ফলে খাবারের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। একপর্যায়ে সেগুলো চর্বিতে পরিণত হয় এবং ক্যানসারের দিকে ধাবিত হয়। তাই খাওয়ার পর ঠান্ডা পানির পরিবর্তে গরম স্যুপ বা গরম পানি পান করা সবচেয়ে ভালো।
আসলেই কি তাই?
ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী অধ্যাপক সানচিয়া আরন্ডা জানায়, ঠান্ডা পানি পানের সঙ্গে ক্যানসার সৃষ্টির দাবিটির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। যখন কোনো ঠান্ডা পানীয় গ্রহণ করা হয়, তখন সেটি দ্রুতই শরীরের তাপমাত্রার সঙ্গে মিলে যায় এবং সেটি খাবারের হজম প্রক্রিয়াকে কোনোভাবে বাধাগ্রস্ত করে না।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঠান্ডা পানি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, এর স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। পানি ঠান্ডা হোক বা স্বাভাবিক তাপমাত্রার হোক, সেটি একজন মানুষের শরীরকে সতেজ রাখে। অনেকেই ঠান্ডা পানি এড়িয়ে চলতে চায়। তবে কারও যদি সর্দি, জ্বর বা দীর্ঘমেয়াদি কোনো সমস্যা থাকে, তাহলে তার ঠান্ডা পানি পান না করাই ভালো।
একই তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন মেডিকেল নিউজ টুডে। ম্যাগাজিনটি জানায়, ঠান্ডা পানি পান করা মানুষের জন্য খারাপ- এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আসলে ঠান্ডা পানি পান ব্যয়ামের কর্মক্ষমতা উন্নত করতে পারে এবং একইসঙ্গে ব্যায়াম করার সময় ডিহাইড্রেশনের জন্য ভালো হতে পারে, বিশেষ করে গরম পরিবেশে। তবে কারও কারও ক্ষেত্রে ঠান্ডা পানি পানে সমস্যা হতে পারে। বিশেষ করে যারা অ্যাকলেসিয়াতে আক্রান্ত। অ্যাকলেসিয়া হলো খুবই বিরল কিন্তু গুরুতর অবস্থা, এটি আক্রান্ত ব্যক্তির খাদ্যনালীকে প্রভাবিত করে। এছাড়া যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও ঠান্ডা পানি পান মাথা ব্যথা সৃষ্টি করতে পারে।
একইভাবে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) হৃদরোগের কারণ হিসেবে ঠান্ডা পানি এবং অন্যান্য কোমল পানীয়কে অন্তর্ভুক্ত করেনি। সিডিসি জানায়, হৃদরোগের প্রধান কারণগুলো হলো উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ধুমপান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস নন-অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার রোগের কারণগুলোর তালিকায় পানিকে অন্তর্ভুক্ত করেনি। খাওয়ার পর ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে ক্যানসার আক্রান্ত প্রচলিত দাবিকে মিথ্যা হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নুপস ২০০৬ সালে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
কেবল ঠান্ডা পানি নয়, পানি পানের সময় নিয়েও মানুষের মধ্যে প্রচলিত আছে ভুল তথ্য। যেমন, পানি পানের সময় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি তথ্য ‘খাওয়ার মাঝখানে পানি খাওয়া একদম ঠিক নয়, এতে হজম-প্রক্রিয়া ব্যাহত হয়। তাই যেকোনো খাবার খাওয়ার পর অন্তত ২০ মিনিট সময় বিরতি নিয়ে পানি পান করুন।’ আবার এমন দাবিও করা হয়, দিনের নির্দিষ্ট সময় যেমন গোসলের আগে পানি পান করা শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে উদ্দীপিত করে এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ দাবি প্রসঙ্গে অলাভজনক মেডিকেল গ্রুপ মায়ো ক্লিনিক জানায়, খাওয়ার মাঝখানে পানি পান করা ঠিক না- এমন দাবি আসলে ঠিক নয়। বরং খাবারের সময় বা পরে পানি পান খাবার হজম প্রক্রিয়াকে সহজ করে। হেলথলাইনের মতে, খাবারের সঙ্গে পানি পান করা না করা নির্ভর করে ব্যক্তির স্বাচ্ছন্দ্যের ওপর। যদি কোনো ব্যক্তি খাবারের সঙ্গে পানি পান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তার পানি পান করাই উচিত। সর্বোপরি, খাবার গ্রহণের সময় পানি পান করা যাবে না- এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৩ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৩ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৩ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৩ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৩ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৩ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৩ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৩ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৩ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৩ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৪ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৪ ঘণ্টা আগে