রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ট্রেতে বাড়ছে চাষের চারা, পলিনেট হাউজে বদলাচ্ছে রাজশাহীর কৃষি

নাফে’ প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, বিকাল ৪:১৮
ট্রেতে বাড়ছে চাষের চারা, পলিনেট হাউজে বদলাচ্ছে রাজশাহীর কৃষি

রাবি সংবাদদাতা:
রাজশাহীর পবা উপজেলার কশবা এলাকায় কৃষক নজরুল ইসলামের বাড়ির আঙিনায় গড়ে উঠেছে প্রায় ২০০ বর্গমিটার আয়তনের একটি পলিনেট হাউজ। এখানেই প্লাস্টিকের বিশেষ ট্রেতে কোকোপিট ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজির চারা। নিজের জমিতে চাষের পাশাপাশি এসব চারা বিক্রি করেও বাড়তি আয় করছেন তিনি। শুধু স্থানীয় কৃষকই নন, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কৃষকরা উন্নতমানের চারা সংগ্রহ করতে আসছেন তার এই নার্সারিতে।
বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (প্রথম সংশোধিত)-এর আওতায় ২০০ বর্গমিটার জায়গায় সরকারি অর্থায়নে কৃষক নজরুল ইসলামকে পলিনেট হাউজ নির্মাণ করে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া পাইলট প্রকল্পের মাধ্যমে পবা উপজেলার খড়খড়ি এলাকায় একটি পলিনেট হাউজও স্থাপন করা হয়। সেই উদ্যোগ দেখে অনেক কৃষক এখন নিজ উদ্যোগেও পলিনেট হাউজ নির্মাণে আগ্রহী হচ্ছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, পানিবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজশাহীতেও প্রচলিত বীজতলা নানা ঝুঁকির মুখে পড়ছে। খড়া, তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং বিভিন্ন রোগ বালাইয়ের কারণে সময়মতো মানসম্মত চারা উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে মৌসুমি সবজি চাষে বিলম্ব হচ্ছে, উৎপাদন খরচ বাড়ছে এবং কৃষককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এমন বাস্তবতায় পলিনেট হাউজে ট্রে-ভিত্তিক চারা উৎপাদনকে একটি কার্যকর বিকল্প হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরা।
নজরুল ইসলামের পলিনেট হাউসে প্রতিটি বীজ আলাদা সেলে থাকা প্লাস্টিক ট্রেতে বপন করা হয়। ট্রেগুলোতে আগে থেকেই কোকোপিট ভরে রাখা হয়। এরপর নির্দিষ্ট পরিচর্যা ও সেচের মাধ্যমে মাত্র ১৮ থেকে ২০ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযোগী হয়ে ওঠে। ট্রে থেকে চারা তুললেও শিকড়ের কোনো ক্ষতি হয় না। ফলে জমিতে রোপণের পর চারার মৃত্যুহার প্রায় শূন্যের কাছাকাছি থাকে।
বর্তমানে পলিনেট হাউসে কাঁচা মরিচ, বারোমাসি মরিচ, টমেটো, বেগুন, কদু, পেঁপেসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে। প্রতিটি চারা দুই থেকে তিন টাকা দরে বিক্রি হচ্ছে। ছাদবাগানের জন্যও বিভিন্ন ধরনের সবজির চারা পাওয়া যায় এখানে।
উদ্যোক্তা কৃষক নজরুল ইসলাম বলেন, আগে মাটির বীজতলায় চারা তৈরি করতাম। কিন্তু একটু বেশি বৃষ্টি হলেই বীজতলা নষ্ট হয়ে যেত, আবার গরম বেশি পড়লেও চারার ক্ষতি হতো। এতে সময় ও অর্থের ক্ষতি হতো। পরে কৃষি বিভাগের পরামর্শে পলিনেট হাউজে কোকোপিট ব্যবহার করে ট্রেতে চারা উৎপাদন শুরু করি। এখন প্রায় ৯০ শতাংশ বীজ অঙ্কুরিত হয় এবং চারাগুলোও সমানভাবে বেড়ে ওঠে।
তিনি আরও বলেন, শিকড় ভালো থাকায় জমিতে লাগানোর পর চারার মৃত্যুহার খুবই কম। শুধু নিজের জমিতে ব্যবহার করছি না, আশপাশের অনেক কৃষকও এখান থেকে চারা নিয়ে আবাদ করছেন। শুরুতে পলিনেট হাউজে নির্মাণে কিছুটা খরচ হয়েছে, তবে এখন চারা বিক্রি করেও ভালো আয় হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, প্রাকৃতিক দুর্যোগের সময়ও চারা উৎপাদন নিয়ে আগের মতো দুশ্চিন্তা করতে হয় না। কৃষকরা সময়মতো উন্নতমানের চারা পাচ্ছেন, এতে সবাই উপকৃত হচ্ছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১০ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১১ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১১ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১১ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১১ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১১ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১১ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১১ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১১ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১২ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১২ ঘণ্টা আগে