ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত
ট্রাম্পের শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে কানাডা ও মেক্সিকো। দেশ দুটির পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়ে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘ট্রাম্প আবারও প্রমাণ করলো সে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিকে জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আর চীনের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের ওপর ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
ইয়েলের বাজেট ল্যাব জানিয়েছে, ১৯৪৩ সালের পর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গত ২৭ ফেব্রুয়ারি ট্রাম্প অভিযোগ করে, কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তি সত্ত্বেও ফেন্টানিলসহ নিষিদ্ধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তবে মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষী সংস্থার (সিবিপি) তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আটক হওয়া প্রায় সব ফেন্টানিলই মেক্সিকোর দক্ষিণ সীমান্ত দিয়ে এসেছে। অন্যদিকে, উত্তর সীমান্ত, অর্থাৎ কানাডার দিক থেকে আসা ফেন্টানিলের পরিমাণ ছিল ১ শতাংশেরও কম।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের শুল্ক নীতিকে তীব্র সমালোচনা করে একে ‘অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে। সে বলেছে, ‘ট্রাম্প যে অজুহাত দিয়ে এই শুল্ক আরোপ করেছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন এবং অবৈধ।’
রাশিয়ার পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কোন্নয়নের চেষ্টার মধ্যে এই শুল্ক আরোপের নিন্দা জানিয়েছে ট্রুডো।
প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে কানাডাও ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রুডো বলেছে, ‘আমরা এই লড়াই থেকে পিছু হটবো না। আমরা আমেরিকান পণ্য বর্জন করবো। কানাডিয়ান জনগণ এখন থেকেই প্রতিরোধ শুরু করেছে।’
এ ছাড়া ১২৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত পণ্যের ওপর আরও শুল্ক আসছে, যা ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
তবে কানাডার প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেয়। সে ট্রুথ সোশ্যালে লিখেছে, ‘গভর্নর ট্রুডোকে জানিয়ে দিন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে, তাহলে আমরাও তাৎক্ষণিকভাবে সমপরিমাণ শুল্ক আরোপ করবো!’
এদিকে গত মঙ্গলবার ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। নতুন শুল্ক অনুযায়ী, মার্কিন গম, সয়াবিন, গরুর গোশত ও মুরগির গোশতের ওপর ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হবে।
চীন ইতোমধ্যেই ২০১৮ সালের ট্রেড ওয়ারের সময় ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবে ২০২০ সালের ‘ফেজ ওয়ান’ চুক্তির পর কিছু শুল্ক মওকুফ করা হয়েছিল। চীনের নতুন শুল্ক ১০ মার্চ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।