ট্রাম্পের লক্ষ্যবস্তু এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, ফিলিস্তিনি ত্রাণ সংস্থা
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র তহবিল দেওয়া বন্ধ রাখার পদক্ষেপ নিতে পারে মার্কিন ট্রাম্প।
হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, ট্রাম্প এমন সময় এই পদক্ষেপ নিতে যাচ্ছে যখন নেতানিয়াহু এক সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউএ এর সমালোচনা করে আসছে। ইসরায়েলবিরোধী উস্কানির জন্য সংস্থাটিকে অভিযুক্ত করার পাশাপাশি সংস্থাটির কর্মীরা ‘ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত’ বলে অভিযোগ তার।
তবে এই বিষয়ে জানতে চাইলে জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ট্রাম্প ইউএনআরডব্লিউএ এর মান নিয়ে প্রশ্ন তোলে। সেই সঙ্গে সে সংস্থাটিকে সংস্কার করার আহ্বান জানিয়ে তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছিলো।
সেই সময় ট্রাম্প বলেছিলো, দখলদার ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরু করার জন্য ফিলিস্তিনিদের রাজি হওয়া দরকার। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তোলে ট্রাম্প।
এরপরেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। এ ছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও প্যারিস পানিবায়ু চুক্তি থেকে বের করে নিয়ে আসার নির্দেশ দেয়। ক্ষমতার প্রথম মেয়াদেও ট্রাম্প এ ধরনের পদক্ষেপ নিয়েছিলো।
রয়টার্স জানিয়েছে, ইউএনআরডব্লিউএ-র সবচেয়ে বড় সহযোগী ছিল যুক্তরাষ্ট্র। বছরে ৩০ থেকে ৪০ কোটি ডলার দিতো দেশটি। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের চালানো হামলায় প্রায় ডজনের মতো ইউএনআরডব্লিউএ-র কর্মী অংশ নিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল এমন অভিযোগ করার পর ২০২৪ এর জানুয়ারিতে বাইডেন প্রশাসন সংস্থাটিতে তহবিল দেওয়া স্থগিত করে।
এরপর মার্কিন কংগ্রেস অন্তত ২০২৫ এর মার্চ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইউএনআরডব্লিউএ-কে তহবিল দেওয়া স্থগিত করে। এই সংস্থা গাজা, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর, সিরিয়া, লেবানন ও জর্ডানে থাকা লাখ লাখ ফিলিস্তিনিকে ত্রাণ, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা দিয়ে আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)