আরব দেশগুলোর পাশাপাশি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো রাশিয়া
মার্কিন ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কোও একই অবস্থান রয়েছে।
হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গত মঙ্গলবার ট্রাম্প গাজা নিয়ে তার আগের ধারণা পুনর্ব্যক্ত করে। সে বলেছে, গাজায় বসবাসরত ২০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে পুনর্বাসন করা উচিত। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলটি ‘দখল’ করবে এবং দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস ধরে চলা যুদ্ধে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তা পরিষ্কার করার প্রচেষ্টায় নেতৃত্ব দেবে।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেছে, মস্কোর অবস্থান হচ্ছে- মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো একটি ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই থিসিসটি জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের প্রাসঙ্গিক রেজোলিউশনে অন্তর্ভুক্ত রয়েছে। এটি এমন থিসিস, যা এই সমস্যায় জড়িত বেশিরভাগ দেশ মত দিয়েছে। আমরা এটি থেকেই এগিয়ে যাই, আমরা এটি সমর্থন করি এবং বিশ্বাস করি যে, এটিই একমাত্র সম্ভাব্য বিকল্প।
পেসকভ উল্লেখ করেছে, ট্রাম্পের পুনর্বাসনের ধারণা মিশর ও জর্ডানসহ বড় আরব দেশগুলোও প্রত্যাখ্যান করেছে। মস্কোরও একই অবস্থান রয়েছে।
‘অধিগ্রহণ’ বলতে ট্রাম্প ঠিক কি বোঝাতে চেয়েছে, তা স্পষ্ট করতে বললে সে বলেছে, গাজা নিয়ে ট্রাম্প একটি ‘দীর্ঘমেয়াদী মালিকানার’ স্বপ্ন দেখে। নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে বলেছে, এটি ইতিহাস বদলে দিতে পারে।
প্রস্তাবটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, জার্মানি ও চীনসহ আরব দেশগুলোও এর নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।